advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ছুটি -মেধালক্ষ্মী আচার্য



যাদের ভোররাতের ময়দানে পিঠে গুলি করা হত- 
তারা তখন কী ভাবত? 
সত্যিই কি কোনো নতুন ভোরের কথা নাকি 
ফেলে আসা গ্রামের কথা, অপেক্ষায় ভেঙে যাওয়া বাঁশের বেঁড়ার কথা। 
নিদেনপক্ষে কলেজের ক্লাসরুম?
বা আর্মহাস্ট স্ট্রিটের কোনো অজানা কেবিনে কাটানো বিকেল; 
কিছুই নয়? 
তবে? 
শেষ শক্তি দিয়ে ছুটতে ছুটতে, 
নিভে যাওয়া অস্তিত্বকে টেনে হিঁচড়ে নিয়ে, 
আর লড়াই না করে, একটা স্বস্তির আনন্দ যে সত্যিই ছুটি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ