advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ক্ষত -প্রতীক মিত্র


রাস্তা আবার যেই ভেঙে গ্যাছে।
মসৃণ গমন জল ছাড়া আর কারো সম্ভব নয়।
অক্ষত রাস্তার আয়ু খুব বেশিদিন ছিল না।
যে নেতারা সেই রাস্তার সাফল্যে গলায় দুটো চেন
বেশি পড়ে ঘুরেছিল 
তারা এখনও ওই রাস্তা দিয়ে ঘোরে।
যারা ওই এবড়ো-খেবড়ো রাস্তায় যেতে গিয়ে 
প্রতিনিয়ত কষ্ট পায় 
তারা সেই নেতাদের দ্যাখে, কিছু বলে না।
জানে বলে কিস্যু হবে না।
একটা রাস্তাই তো কত আর মুনাফা?
আবার কোনো ভোট আসুক…
তখন না হয় ভাবা যাবে!
ততদিন শক্ত হতে হবে স্বভাবে।
মাথা ঝোঁকানোর আদবকায়দা রপ্ত করতে হবে গোড়ায়।
আর এমনিতেও একটা রাস্তাই তো!
মেরুদণ্ড? সেটাই কোন কালে…
এইসব ভাবতে ভাবতে
ভাঙা রাস্তায় জল জমে খটখটে বিকেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ