advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

স্বীকারোক্তি -মহেশ্বর গোস্বামী


জিসা মেঘলা আকাশ এনে বসিয়ে দেবে আমার উঠোনে

তারপর আমাকে সেখানে ডুবতে হবে একা একা।

জিসা এর কোনো দায় নেবে না।

ডুবতে ডুবতে লিখতে হবে একটা করে কবিতা প্রতিদিন

জিসা বলবে: ভালোই তো তোমার আরেকটা বই হবে

এভাবেই ভালো থেকো।

এবার ওকে কি করে বোঝাই, কবিতা লেখা ভালো থাকার লক্ষণ নয়।

 আমি সাতটা ঘর অন্ধকার করে দিলেও মা আমাকে আঁধার বলতে নারাজ।

আমি দশটা পাড়া আলো করে দিলেও

প্রতিবেশীরা আমাকে রোশনাই বলবে না।

সবাই আমাকে নিজের মতো করে দেখছে।

মা, প্রতিবেশী আর জিসা বাদেও

আমার এখন ভীষণ রকম প্রয়োজন একটা আয়নার

যে আমাকে আমার আসল রূপ দেখাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ