advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বাঁশের দোলনায় -হামিদুল ইসলাম

তবু বসে থাকি

চেয়ে থাকি নির্জন মরুতৃষার দুচোখ বরাবর

সব স্মৃতি মুছে যায়

পড়ে থাকে নৈবেদ্য

প্রাচীন ফসলের কথোপকথন। নশ্বর ঝরাপাতা শনশন।।



তুষার ভেঙে ভেঙে ফিরে আসে নদী

স্রোতে ভাসে অনার্য হৃদয়

রোদের দুপুর

কখনো নিরক্ষর কবিতার ভাষা। আমাদের পুরনো বসত।।



পলাশ পাতায় আজও এঁকে রাখি

বসন্তের সুবাস

এঁকে রাখি ফেলে আসা শৈশব

আমরা তখনো অঘ্রানের পোয়াতি আমন

আমরা গুচ্ছ কবিতা

আমরা উনিশ বিশ ।।



আমরা প্রতিদিন খুঁজি জীবন

মায়া রাত

মায়া দিন

বুকের ভেতর প্রতিদিন কাফন ওড়ায় মেঘ

কেবল প্রতীক্ষা কে কবে কাকে দেখি চিরশায়িত  বাঁশের দোলায়।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ