advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

সশস্ত্র অভ্যুত্থান - সুপ্রিয়া দত্ত


 

পাহাড় সমান তোমার শাসন

আতকে উঠবে সাম্রাজ্য

অধীনে থাকা কোলের শিশুই 

করবে যখন বিদ্রোহ।

আনাচে কানাচে যে 

নড়বড়ে কুঠির আছে,

তারই কিশোর গুটি

মুষ্ঠিবদ্ধ আঘাতে লণ্ডভণ্ড

করবে তোমার ভন্ড শাসনের খুঁটি।

তোমার আসরের বেলোয়ারি ঝাড়বাতি

ভেঙে পরবে তোমার মাথায়,

কাচের টুকরো বিধবে 

চোখের কোঠোরে

শাসন করবে তোমার বুকের খাঁচায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ