advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

শ্রাবণ — সুদর্শন লোধ

অন্ধকার পথে বর্ষা নামে;
সুপ্রাচীন দেয়ালেরা তবু
দিশেহারা চড়ুইয়ের কান্না উপভোগ করে।
অলিগলি ঘুরে হাল ছেড়ে দিয়ে
উদাসীন পথিকটি আজ ভিজে যায় শুধুই,
আর ভুলে যায় তার আস্তানা—আজও অজানা!

আমার ঘরেও আজ বৃষ্টি নামে—
শ্রাবণসিক্ত; আমি আর আমার কবিতা
যেন মেতে যায়, শেষের খেলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ