advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ফাগুন আগুন - গৌর গোপাল পাল

 ফাগুন মনে আগুন ঝরে

বন্ধু পরবাসে।

বিরহে মন গুমরে মরে

চোখে না নিদ্ আসে!!


পলাশ বনে অলির খেলা

কৃষ্ণচূড়া লাল!

ফাগুন শেষে ফুরোয় বেলা

যৌবন হল কাল!!


গাছের শাখে কুসুম ফোটে

মৌমাছি গান গাই!

শিমূল ফুলে ভ্রমর জোটে

আমার তো কেউ নাই!


ভাল লাগে কার বা এতে

মন গুমরে মরি!

যৌবন তাই উঠছে তেতে

এখন কিযে করি!!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ