advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ঐশ্বরিক -মহেশ্বর গোস্বামী


তোমাকে মেঘলা দিনের 
অকারণ মনখারাপে সহসা রোদের ঝিলিক মনে হয়
আবার উচ্ছৃঙ্খল অসাধারণ দিনে মনে হয় সাধারণ
যেন কাছাকাছি কোথাও ফুটছে ভাত।
একটু পরেই মা খেতে দেবেন।

তোমাকে দেখলে শুধু তোমাকে দেখিনা 
তোমাকে দেখলেই কেমন যেন মনে হয় 
তুমি শুধু তুমি নও --
মাতৃহারা ছেলের আবার
মায়ের সাথে দেখা হওয়ার অবিশ্বাস্য দুর্লভ এক উপায় ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ