advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ব্যথিত অতীত -বিবেক পাল


চেয়ে দেখি মুগ্ধ নয়নে------
ভোরের কুয়াশা সরিয়ে পূব দিগন্ত
ক্রমশ রঙিন হচ্ছে সূর্যোদয়ে।

তারপর-------
দিনভর ঘাম ঝরে রোদ জলে 
প্রচন্ড শীতে। দিবস কাটে দুঃখ সুখে!

গোধূলির ম্লান হাসিতে
সন্ধ্যা নামে রাত্রির আয়োজনে
জোনাকিরা আলো জ্বালে বিষণ্ণ আঁধারে।

"কতবার বর্তমান হ'য়ে গেছে ব্যথিত অতীত--"
তবুও বনের মেঝেতে সন্তর্পণে--
ওরা গোল হয়ে বসে অমীমাংসিত প্রশ্নের সমাধানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ