advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

শিকড়ের টান -রজত কুন্ডু


কোথায় যে এসে পরলাম শেষে
হারিয়ে ফেলেছি প্রাণ,
বরফ শরীর একফালি তাতে
কাঁদে শিকড়ের টান।

নেই খোলা মাঠ, ঘরবাড়ি, প্রেম
বন্ধু বা সেই পাড়া,
দিশাহীন এই ভাড়াটে জীবন
বড়োই ছন্নছাড়া।

সবাই রয়েছে সবার পাশেতে
কেউ কারো তবু নয়,
কত বর্ষাই এলো আর গেলো
হলোনাতো পরিচয়।

অপরিচয়ের আড়ালে যে হাওয়া
নিচ্ছি তাতেই শ্বাস,
তবুও বাতাস বইছে তেমনি
বুকেতে অবিশ্বাস।

লোটবহরের মতোই জীবন
বয়ে বেড়াচ্ছি কাঁধে,
নিজের বাড়িটি আমায় দেখে
মুখ ঢেকে আজও কাঁদে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ