
সেদিন তো বাগানে বাগানে - - - - - -
ভালবাসার গাছ ছিল, হরিয়ালি পাতা ছিল,
সাতরঙা ফুল ছিল, বাতাসে সুখী গন্ধ ছিল,
গুন গুন ভ্রমর ছিল রৌদ্র - ছায়ায়।
কত শত পাখি ছিল, ছিল পাখিদের —
সোহাগ - নীড়, খুশির কলতান।
আজ আর কিছু নেই - - - - - - -
গাছই নেই রিম-ঝিম ভালবাসার।
এখন শুধুই ধূ-ধূ রুক্ষতা —
উত্তাপে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে গা।
তৃষ্ণায় চৌচির মাটি, চাতকের হু-হু আর্তনাদ।
আজ শুধু চারিদিকে ধর্ষণকারীদের —
অট্টহাসি, প্রচন্ড মত্ত উল্লাস।
বারুদের পোড়া গন্ধ, লাশের পাহাড়ে—
চাপা পরা সভ্যতার — ধ্বংসস্তূপ।
এখনও কি জেগেই ঘুমবে?
উদাসী নির্লিপ্ততায় পিতামহ ভীষ্মের মত
এখনও কি সয়ে যাবে - - - - - -
হিংসা -লোভ, অন্যায়, অবিচার-ব্যভিচারের
এ মহাভারত??
যখন আমাদের এই অস্তিত্ব দাঁড়িয়ে আছে —
সুগভীর অন্ধকারে,কালান্তক খাদের কিনারে।।

0 মন্তব্যসমূহ