advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

কোলকাতা -প্রতীক মিত্র


ভিড় ঠেলে এগোনো যায় না।
অক্ষর-বর্ণমালা-চিত্রকল্পের ফাঁকে ফাঁকে 
শুধুই যেন ভিড়।
নিজের সীমানা
দেখে নিজেই আঁতকে ওঠে থেকে থেকে;
এ কোলকাতা শুধুই যেন অস্থির।
নস্টালজিয়া থেকে রঙ চটে যায় ধীরে ধীরে,
বন্ধ ট্রাম লাইনে প্রলাপের ভার থাকে ঘিরে।
মূকাভিনয়ের দক্ষতা নিয়ে মহানগরী যেন বাহানা
পেয়ে যায় পাশ কাটানোর।
একের বেশি ঝাপসা ভোর
দেখেও সম্ভাবনা 
তার মাদুর পাতে 
ইতিবাচকের রোদ নিতে।
যদি বিশ্বাস নামক ভবঘুরে
টপকে আসে দ্বিধার প্রাচীর।
তবু ভিড় ঠেলে যেন এগোনো যায় না।
নিজের সীমানা 
দেখে নিজেই আঁতকে ওঠে থেকে থেকে
এ কোলকাতা সত্যিই অস্থির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ