advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

মৃত্যু -মন্মথ চক্রবর্তী


এক নক্ষত্রখচিত আকাশ ও তারা, 
সমাপতন... 
আমি গভীর সমুদ্রে ডুবতে চাই;
নিজের অস্তিত্ব ভুলে... 

গ্রহণের শেষ ক্ষণ... মুহূর্ত জাগে
আমার কল্পনাবেলা... 
মৃগয়াবিলাসী দুষ্মন্তের আগমনে... 
তপোবনবাসী, শঙ্কিত তনু মন... 

আমি ডুবতে চাই, শকুন্তলার সাথে
কামের বাসনা থেকে শুদ্ধতার সঞ্চরণে
এসো হো বসন্ত আমার, 
তুমি অলিগুঞ্জে মুখরিত হয়ে বলো, 
আমি মরে গেছি...। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ