advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

রঙিন খামে -দর্পণা গঙ্গোপাধ্যায়


 রঙিন খামে-
 উড়ন্ত মন পুরে রাখি,
 তোমাকে পাঠাবো বলে---

 রং লাগা খামের স্পর্শে 
আমি তোমার মুখ স্পষ্ট দেখি
 কি উজ্জ্বল!
 তোমার উচ্ছ্বাস আমার
 কাঁচের চুড়ির ছটায় দৃপ্ত
চুড়ির ঠোকাঠুকি শব্দে
 কানায় কানায় তোমার চোখ
 জল টলটলে,
 
 একটা রঙিন খামে
 এত অনুভূতির ছিটে!
কম্পন লাগে কিংশুকে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ