advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

সরগরম করে রাখে -মোহাম্মদ শহীদুল্লাহ



 মনের কোরকে সঞ্চিত বারুদ----
বুকের গভীরে চুপটি থাকা মাছরাঙাটি, বহুমাত্রিক রঙ যখন আলোড়িত করে, ছাইরঙা দুঃখ দেখে আকাশ কাঁদে----
পাশে দাঁড়াবার ত্রানসন্ধ্যায় অনুপম বিনোদন  
সরব যাপনে,
নতুনত্বের জ্বালামুখ
উঠে জেগে। 

স্বোপার্জিত অহংবোধ,
আর উর্বর পললের  বারতায় সদ্য জেগে ওঠবার ফসল,
নৈমিত্তিক আয়তবোধ,
সীমারেখা থেকে উত্তীর্ণ কতিপয় লাবণ্য
বহুকাল ধরেই মশালটা উস্কে রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ