advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

সম্পর্কের সাঁকো -হাবিবুর রহমান

 


পাখিদের ঠোঁটে আলো ফেরে

বুকের ওপর শুঁড় বিছানো শুঁয়োপোকা 

সরিয়ে দিই,অন্ধকারের ভারী ডানা আস্তে আস্তে হাল্কা হয়,

সম্পর্কের সাঁকো জুড়ে দিই মিহিন সুতোয়।



ব্যক্তিগত রোদে 

আমাদের ভেতর জমাট বাঁধা নদী

শ্যাওলা ধরা পাথর ভেঙে প্রবাহিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ