advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

পুরুষালি -সুনন্দ মন্ডল


প্রখর রোদে মাখা একটি দুপুর বলেছিল,

ভাগ করে নাও তোমার জীবনের তাপ।


একটি হতাশ বিকেল...

জড়িয়ে ধরে আমাকে বলেছিল,

এস, এই প্রহর শেষে প্রেমজ উত্তাপ মাখব।


দুপুর শেষ, বিকেলও!


সন্ধ্যা এসে জড়িয়ে ধরল আমায়,

যখন ঘাসের উপর জমেছে ঠান্ডা বাতাস!

হিম জড়ানো উষ্ণ আহ্বানে 

আমার পদযুগলের অত্যাচার মেনে নিয়েও

প্রেম দিতে চেয়েছে।


নিজেকে তখন কেমন পুরুষালি মনে হয়েছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ