advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

সে আর সে -সুজয় দাস

 গভীর রাতে আঁধার হয়ে 

শরীর ছোঁয়ার ইচ্ছে হলো,

পুরুষ-নারী বুঝলে তবেই

পাগল করার গল্প বোলো।

 

কিবা আসে সম্পর্কে,

কিবা আসে শরীর চেনায়!

আতস কাঁচে ঠুলি পরাও

মুখোশ ঢাকা মনের কোনায়?

 

মনের ভেতর যে মণ আছে,

শব্দ যেথায় বিলায় সুখ।

কাব্য সেথায় ছন্নছাড়া-

সমকামের হাজার মুখ।

 

কোন সে মুখের মাথা নত?

কোন সে মুখ থেতলে দেওয়া?

তুমি-আমি মুখোমুখি-

পাশে বসার কথা দেওয়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ