advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বেইমান -শুভ চক্রবর্তী

 শহরের মৌনতা গিলে খায় অলিগলি,

হাহাকার ভেসে আসে গিটারে।

মিথ্যেরা ভিড় করে রোজকার সংলাপে,

নতজানু প্রেম আজও আঁধারে।


তারা খসা ইচ্ছেরা পুড়ে যায় নিমেশে,

ভোররাতে কেঁদে ওঠে ফুপিয়ে।

হাঁফ ছেড়ে উঠতেই পিছু ধায় সংশয়,

শ্বাসরোধে কথা গেছে ফুরিয়ে।


আস্তানা পাল্টায় পরিযায়ী ভালোবাসা,

স্পর্শেরা সরে যায় বাহানায়।

প্রশ্নের বিদ্রোহে ভেঙে আছে ঘরবাড়ি,

আলো খুঁজে পাওয়া আজ বড়ো দায়।


আমাদের প্রতিরাত ঘুম কাড়ে ব্যর্থতা,

চুপিসারে খুন হয় স্বপ্নের।

মুখোশের আড়ালেই বেইমান চেনা মুখ,

অসুখ সারেনি তাই মানুষের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ