advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

পরমাণু - শুকদেব দে

 

আমার জগৎ আজও প্রাণপণে মিশতে চায় 
                                তোমাতে ৷
কিন্তু অসমাপ্ত জাইগোট,
বিকলাঙ্গ ভ্রূণ!
এখনো সেনানী আসে,তাবু খাটায়,ফিরে যায়৷
ভাবি যুদ্ধ শেষ—
তবু আবার বিকট আওয়াজ শোনা যায়,
কালো বস্তুটা নেমে আসে,
থাকে শুধু অন্ধকার...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ