advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বটগাছটা - শিবজ্যোতি

খর গ্রীষ্মের সেই বটগাছটা
এখনো দাঁড়িয়ে আছে।
  পাতাগুলো বিবর্ণ,
  ডালপালাগুলো শীর্ণ,
  কত গ্রীষ্মের সাক্ষী।
আদিগন্ত ফুটিফাটা মাঠটা পেরিয়ে
   কত পথিক
  গাছটার ক্লান্ত ছায়ায়
    শরীরটাকে এলিয়ে দিত ;
     ডেকে উঠত পাখি মিষ্টি সুরে;
      হয়তো তন্দ্রা এসে যেত।
     
    অনেক গ্রীষ্ম পেরিয়ে
    গাছটা এখনো দাঁড়িয়ে।
      না, সে জৌলুস আর নেই,
       নেই সেই ক্লান্ত  পথিকের দল,
       নেই পাখির জমজমাটি গান।
       দিন রাত্রি গাড়ির হর্ন বাজে ;
       মানুষগুলোও আর পথিক নেই,
       এখন তারা প্যাসেঞ্জার।
      আর সামনের মাঠটা---
        ঘরবাড়ি,দোকানপাটে জমজমাট ;
        আধুনিক সভ্যতার ধোঁয়া, ধুলোয় ধূসর
         গাছটার সারা দেহ।
         বোধহয়, দুঃখ করছে ------
         প্রয়োজন ফুরিয়েছে,

         আর কেন! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ