advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ঘোলা জল -মানালি


বর্ষা পথে চললে তো গায়ে কাদা ছিটবেই,
অভিযোগে ব্যয় করার সময় বাঁচিয়ে বরং
ছাদের ফাটলটা সারানো যাক; সারাক্ষণ ওটা দিয়ে
টুপ টুপ করে জল ঝরে পড়ে, ময়লা জল, বৃষ্টিতে ধুয়ে যাওয়া ছাদের ধুলো সব,
মিশে যায়, ঝরে ঝরে জমে যায় ঘরের কোনায়।
ঘোলা জল। কাঁখতে গিয়ে বড় ভারী ঠেকে!
ঠিক যেন প্রাণপণে আগলে রাখা সন্তানের কাঁধের উপর
ক্ষতবিক্ষত বাপমায়ের কান্না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ