advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

গণতন্ত্র -নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য


কামড়া-কামড়ি করে

জানোয়ার ও আমরা

এক লাইনে নিশ্চিত বেলাইন-

গণতন্ত্র বড় আদর করে

পেটভরে প্রতিশ্রুতি খাওয়ায়-

ফিতে কাটা দেখতে দেখতে

শেষ ফিতে কাটা দেখি-

 

ক্রমশ আমাদের  ছায়াটুকু

ক্যানিং লোকাল ধরে

কুয়াশায় উদ্বায়ী হয়ে যায়-

আর রুদ্ধদ্বার বৈঠক ক্রিম তোলে

সন্তর্পণে দোয়ানো দুধের গামলায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অসাধারণ লিখেছেন কবি নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য "গণতন্ত্র"।কবির জন্য শুভকামনা।

    উত্তরমুছুন