advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ইবুকিস কাব্য -সোমনাথ চক্রবর্তী

 

ই-বুকে টাকার গন্ধ নেই,

ভালোবাসার সৌরভ আছে।

যেমন এই লালশাক ভাত,

বিনিপয়সায় দেদার পাওয়া

অফুরন্ত রোদ্দুর আর হাওয়া।

যেমন মায়ের আঁচল,

ক্লেদাক্ত দিনের শেষে

ক্লান্তিহরা মায়াময় কোল।

যেমন ভোরবেলা ছাদের পাঁচিলে

কাঠবিড়ালির একাগ্র সূর্যপ্রণাম।

 

ইবুকিস পাগলামি হাসিমুখ

বুকভরা তাজা শ্বাস মহাসুখ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ