কামড়া-কামড়ি করে
জানোয়ার ও আমরা
এক লাইনে নিশ্চিত বেলাইন-
গণতন্ত্র বড় আদর করে
পেটভরে প্রতিশ্রুতি খাওয়ায়-
ফিতে কাটা দেখতে দেখতে
শেষ ফিতে কাটা দেখি-
ক্রমশ আমাদের
ছায়াটুকু
ক্যানিং লোকাল ধরে
কুয়াশায় উদ্বায়ী হয়ে যায়-
আর রুদ্ধদ্বার বৈঠক ক্রিম তোলে
সন্তর্পণে দোয়ানো দুধের গামলায়।


1 মন্তব্যসমূহ
অসাধারণ লিখেছেন কবি নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য "গণতন্ত্র"।কবির জন্য শুভকামনা।
উত্তরমুছুন