advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ভগ্ন তরণী -অনির্বাণ দাস


তরী মোর বহে না এই সুনীল নদীতে

শত ছিন্ন পাল তার পারে না উড়িতে ৷

মাঝি টানে দাঁড়        শত সহস্র বার 

      তবু নাহি পারে তারে বাইতে ৷

কোথা সে তপোবন      সে মধুর সমীরণ

               যাহা আছিল নদীতীরে।

কোথা সে ঊর্মিমালা    যাহারা হইয়া উতলা

        আপনি বাহিত মোর তরীটিরে

আজি কেমনে ভাসিবে তরী     তুলিয়া শত লহরী

স্রোত নাই এ দুখীর জীবন নদীতে।

কেবল দুলিতে থাকে ভগ্ন তরী দুখের নদীতে ৷৷ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ