advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

ফার্স্ট চয়েস - মহেশ্বর গোস্বামী

 

তোমার সঙ্গে চোখাচোখি হবে

অসম্ভব কিছু প্রেমও হবে 

তারপর হবে একটা প্রার্থনা।

সেই প্রার্থনায় তুমি থাকবে দীর্ঘ সময় ধরে

তারপর তুলসী তলায় তোমাকে চাইতে চাইতে

হঠাৎ করেই কখন আমি একটা চাকরি চেয়ে বসবো

                                -- তা আমি জানি।

 

ঠিক যেমন নিম্নবিত্ত বাড়ির কিশোর

 পুজোয় নতুন জামা চাইতে চাইতে

আচমকাই 'ভাত দাও' বলে কেঁদে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ