advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বিষয়ের খোঁজে -প্রতীক মিত্র


নিজেকে বাদ দিলাম।
তুমি? সেটাও কিঞ্চিত ক্লিশে।
অগত্যা আশপাশকে অনুপ্রবেশ করতে দিয়ে দেখি
হাইওয়েতে দাঁড়ানো গামছা-বিক্রেতার বিশাল বড় হাইতে
ঢেকে যায় দু’পাশের ঝাঁ চকচকে হোর্ডিং।
ছুটন্ত বাসে সুরেলা রফির কণ্ঠ টপকে কানে আসে
কনডাক্টর আর তার হেল্পারের বাড়ি, গ্রাম আর যে বাসী কেকটা
খাচ্ছে সেই কেকের কথা।
মনে আসে সেই ভিখারির কথা যে আজও হাত বাড়িয়ে হয়তো
‘বাবু’ বলে সম্বোধন করে কিছু চাইবে
আর আমি ব্যস্ততার ভান করে পাশ কাটাবো।
নিজেকে বাদ দিলাম; দেওয়াই যায়।
তোমাকে।না হয় সেটাও করলাম।
আশপাশকে ছেড়ে দিয়েও দেখি
ভেঙে যাচ্ছি এক বা একাধিক নাটকীয় অসঙ্গতিতে।
পলাতক নই। হলে না হয় বুঝতাম
রেহাইএর দাম।
বাসন্তী রোদও ছিল নতুন গজানো ঘাসে।
চোখে পড়েনি। ওসব বোধ হয় চোখে পড়েনা অযথা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ