advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বৃষ্টি ঝরা ভোর -বিশ্বজিৎ রায় চৌধুরী

 খোলা জানলা দিয়ে ধেয়ে আসে বৃষ্টির ফোঁটা,

আকাশ মেঘলা যেন দীঘল চাউনি

এল বৃষ্টি ভেজা বাতাস

শীতল জুঁই ফুলের সুবাস 

বৃষ্টি কণার ধারালো ফোঁটা

সুকন্যার বাড়ানো মুখে

মুছিয়ে দিচ্ছে গরমের ঘর্মাক্ত ক্লেদের অস্থিরতা,

মুছিয়ে দিচ্ছে আশ্লেষে

বৃষ্টির শব্দ ভোরবেলার ঘুমন্ত সুকন্যাকে ডেকে

তুলে বসিয়ে দিয়েছে খোলা জানলার শূন্যতায়

কাজ কিছু করার ছিল, নেই হয়ে গেল

ভোরের আবেশ বুকে নিয়ে বৃষ্টি ঝরুক, বৃষ্টি ঝরুক,

পাখির ডানায় ভর করে মেঘ উড়ে গেল বুঝি,

মেঘ বালিকা স্তব্ধ হয়েছে বৃষ্টির করতালের

আওয়াজে, আওয়াজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ