advmain

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে( বিস্তারিত)। ইমেলে লেখা/ছবি পাঠাবেন না। মন্তব্য/অভিযোগ: ক্লিক করুন

বৃষ্টি দিও - প্রদীপ কুমার দে

 

সবকিছু ভুলে তখন মগ্ন,
নীল আকাশে কালো মেঘের ভ্রূকুটি।
ঝড়-বৃষ্টির আগমনী কোলাহলে
ঝাউবনে তখন হিল্লোল,
গতিহীন স্রোতও নতুন নাব্যতায় গেয়ে ওঠে।
ঘাসফুল ছুঁয়ে তুমি-আমি ঝমঝম অক্ষরে
উপমার ঘর বাঁধছি কবিতায়।
সব রীতি ভুলে তাপিত দাহন শেষে,
সর্বনাশা নোনা সুখ
উপেক্ষা করতে পারবেনা তুমি।
আমাকে শুধু একটু বৃষ্টি দিও-
সব পাপ ধুয়ে শুদ্ধ হবো আমি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ